1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগকারী শিক্ষিকা ফেরদৌসী খানম বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান করেন না। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও সে স্কুলে গিয়ে সব সময় মোবাইল ফোনে কথা বলা সহ মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন।

একাধিক পরকীয়ায় আসক্ত বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চরিত্র খারাপ হওয়ায় তার স্বামীও তাকে তালাক দিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি আচরণে কোনো পরিবর্তন আনেননি। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের জন্য বিভিন্ন সময় বারবার কল দিলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, “এর আগেও একই ধরনের অভিযোগে তাকে অন্য একটি বিদ্যালয় থেকে এখানে ডেপুটেশনে আনা হয়েছিল। যদি এখানেও একই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে আগের কর্মস্থলে ফিরিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি