1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য

মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, ৩৭.৭৫ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে ‌র্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতারসহ বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১৪.০০ ঘটিকার সময় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন মোঃ আল্লাউদ্দিন শেখ এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে সূত্রোক্ত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামী কিবরিয়া শিকদারকে (৩৬) গ্রেফতার করে।এজাহার বিশ্লেষণে জানা যায় যে, গত ২৪/০৯/২৫ খ্রি. রাত ২৩:০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বালুরচর সাকিনস্থ জনৈক মোঃ শিপন সরকার (৩৫) প্রতিদিনের ন্যায় তার পরিবারের লোকজন নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যান। ঐ দিন দিবাগত রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত তার বসত বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে হাইড্রোলিক মেশিন দ্বারা জানালার গ্রিল কেটে বসত ঘরে প্রবেশ করে বাদী মোঃ শিপন সরকার ও তার বড় ভাই শাকিল সরকারের পরিবারের লোকজনদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হাত পা বেঁধে মারধর করে ঘরের আলমারির মধ্যে রাখা সর্বমোট ৩৭.৭৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার), ব্যবহৃত ১টি Iphone 15 Pro Max ও ১টি SAMSUNG S20 মোবাইল সেট সহ সর্বমোট অনুমানিক মূল্য ৬৯,৯৬,২৫০ (ঊনসত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ শিপন সরকার (৩৫) বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি