1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭ Time View

খুলনা জেলা প্রতিনিধি:খুলনা জেলার লবণচরা ও মাথাভাঙ্গা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত আইনুল হক কর্তৃক মোটা অংকের চাঁদা দাবী ও জীবন নামের হুমকির প্রতিবাদে গতকাল ৩০ মার্চ সোমবার খুলনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগীর লবণচরা বান্দা বাজার এলাকার মোঃ নাজির উদ্দিন খলিফার পুত্র আরিফুজ্জামান খলিফা। লিখিক বক্তব্যে তিনি জানান,

আমি দির্ঘ দিন যাবৎ লবণচরা ও মাথাভাঙ্গা এলাকায় মৎস্য চাষ এবং নির্মান সামগ্রী সরবরাহের ব্যবসা করে আসছি। তিনি জানান,গত ১৭ ফেব্রুয়ারী লবণচরা ও মাথাভাঙ্গা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত সরদার আইনুল হক ও তার ৫/৬ জন সহযোগী আমার ছোট ভাই আরমানের মৎস্য ঘেরের অংশীদার সুবাশ বাবুকে জীবন নাশের হুমকি দেয়। এসময় তারা বলেন,পুনরায় আমাদের ঘেরে পেলে মেরে ফেলার হুমকি দেয়। ঐ দিন রাত আড়াইটার দিকে তার দলবল নিয়ে ঘেরের মাছ লুট করে এবং বাসায় আগুন লাগিয়ে দেয়।

এ বিষয় লবণচরা থানায় মামলা দায়ের হয়েছে। যার নং ০৮ তারিখ ১৮ ফেব্রুয়ারী। মামলা হওয়ার পরে তিনি গা ঢাকা দিলেও গত ৪ ঠা মার্চ ০১৯৫২২০৩৫৩০ নাম্বার দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি বলেন, অত্র এলাকায় ব্যবসা করতে হলে প্রতি মাসে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। অন্য দিকে গত ২৪ মার্চ তার ঘেরের পাহারাদার ঝানু ও সুবাসকে পুনরায় প্রান নাশের হুমকি দেয়।

সর্বশেষ গত ২৮ মার্চ সকালে আমি ঘেরে যাওয়ার সময় আইনুল ও তার বাহিনী আমার উপর হামলা করার চেষ্টা করে। আমি জীবন বাচাতে দৌড়ে পালিয়ে যাই। আপনারা জাতীর বিবেক আপনাদের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন এলাকার বহু মামলার আসামি আইনুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি