1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে ২৫জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
‘পুষ্টি নিরাপত্তায় জিংক ধান’ এই স্লোগান সামনে রেখে সোমবার (৩০ মার্চ) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের বোর্ডরুমে প্রশিক্ষণটি প্রদান করা হয়।
আর এই প্রশিক্ষণের আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প ও বাস্তবায়ন করে ইএসডিও।
বিশেষ এই প্রশিক্ষণ নিতে ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ২৫ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ ওয়াহিদুল আমিন। এরপর বক্তব্য প্রদান করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
উক্ত প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাজেদুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এবং কৃষিবিদ ডক্টর মোঃ রকিবুল হাসান, সিনিয়র সাইন্টিফিক অফিসার ও হেড, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর। হারভেস্টপ্লাস বাংলাদেশ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, ও কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, মনিটরিং ও ইভালুএসন অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট ফোকাল, রিএক্টস-ইন প্রজেক্ট, ইএসডিও, মোঃ আবু তালহা শিশির, প্রজেক্ট অফিসার, ইএসডিও সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।
মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিক ভাবে কাজে লাগাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।
রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেপিশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি