1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অতিরিক্ত ভাড়া আদায়ে সুপারভাইজারকে জরিমানা,যাত্রীদের টাকা ফেরত - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার

অতিরিক্ত ভাড়া আদায়ে সুপারভাইজারকে জরিমানা,যাত্রীদের টাকা ফেরত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মাগুরার শ্রীপুরে একটি বাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার শ্রীকোল বাজার এলাকায় ঢাকাগামী বাসে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম উপজেলার শ্রীকোল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা শৈলকুপা ডিলাক্স নামের একটি বাসে জনপ্রতি ৮০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল এবং টিকিটে মূল্য লেখার স্থান ফাকা রাখা হয়েছে। এসব অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকাগামী শৈলকুপা ডিলাক্স বাসের যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল এবং যাত্রীদের ক্রয়করা টিকিটে ভাড়া উল্লেখ না করায় এ কারণে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি