1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার

গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তরমুজবাহী ট্রাক-যাত্রীবাহী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. রিয়াজ হাওলাদার (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আমখোলা-শাখারিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দা এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে। ঘাতক ট্রাকটির চালক ও হেল্পার পলাতক রয়েছে। ট্রাকটি স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর
রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা লঞ্চঘাটের কাছে আমখোলা-শাখারিয়া সড়কে তরমুজবাহী একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা যাত্রী রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে। গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি