1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

রাজশাহী প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পুঠিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে প্রয়োজনীয় কাগজপত্রহীন একটি ড্রাম ট্রাককে বড় অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে এদিন ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

​অভিযান চলাকালে আইন অমান্য করে সড়কে চলাচল করায় একজন ড্রাম ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অন্যান্য যানবাহনের কাগজপত্রও যাচাই করা হয়।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মহাসড়কে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। লাইসেন্সবিহীন ও বেপরোয়া গতির ট্রাকগুলো প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি