1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল ২০২৬) শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আ মলাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।

অভিযানকালে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ এবং ‘মিতু ক্লিনিক’ নামক প্রতিষ্ঠান দুটিতে ভয়াবহ সব অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে রয়েছে—বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর কার্যক্রম পরিচালনা, চরম অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, রোগীদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ এবং পর্যাপ্ত চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ানের অনুপস্থিতি। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং ‘মিতু ক্লিনিক’-কে ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও সমন্বয়ে এই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অনিয়মের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।
০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০.৩০ ঘটিকা হতে ভোর ০৬.০০ ঘটিকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি