1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :

ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View
Oplus_131072

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগেএক খুচরা বিক্রেতাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক আলমগীর গাজীকে এ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক আলমগীর গাজী ১৪০ টাকা দরে ডিজেল বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার অপরাধ অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান আলমগীর গাজীকে নগদ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সতর্ক করে দেন।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী তেল ও ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে। তাই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি