মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার মর্দাসাদী শ্রীনিবাসদী এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার ১ এপ্রিল রাত থেকে ২ এপ্রিল বৃহস্পতিবার ভোর অভিযান চালিয়ে তাদেরকে ইফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় আড়াইহাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। “সি সার্কেল” এর সহকারী পুলিশ সুপার জনাব মেহেদী ইসলামের নেতৃত্বে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিন এর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স থেকে ৪০ জন এবং আড়াইহাজার থানার ২৫ জনসহ ৬৫ জন পুলিশ এ অভিযানে অংশগ্রহণ করে।
অভিযানে হত্যা মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন এবং ২ জন দূস্কৃতিকারদের গ্রেফতার করা হয়। বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলো স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ১. মোঃ সুমন মিয়া (৩২), ২. পেশাদার ডাকাত হৃদয় (৩৭) এবং ২ জন দূস্কৃতিকারী ৩. ডালিম (৫০) ও ৪. শাহ পরান (২৭)। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।