মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ
গতকাল শুক্রবার সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নস্থ জাঙ্গাল সাকিনস্থ জনৈক আঃ করিম এর বাড়ির গ্যারেজ হতে ০১টি প্রাইভেটকার সহ ৩২ (বত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত মাদকদ্রব্যের মালিক হিসেবে পলাতক ১। ইমন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং জাঙ্গাল, ইউপি- সনমান্দি, (আঃ করিম এর বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোসাঃ ঝর্না বেগম (২৫), স্বামী- ইমন শেখ, সাং-জাঙ্গাল, ইউপি- সনমান্দি, (আঃ করিম এর বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জদ্বয়ের বিরূদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানান, পলাতক আসামীদ্বয়দের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।