1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা আড়াইহাজারে হত্যা, ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার-৪ সিদ্ধিরগঞ্জে গাজা হেরোইনসহ গ্রেফতার-৪ তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি

​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

রাজশাহী ব্যুরোঃ বগুড়া জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিএসটিআই।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করার পাশাপাশি বাকিদের সতর্ক করা হয়েছে।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ভোক্তা সাধারণের জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিতকরণ এবং পরিমাপে সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে বগুড়া সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

​অভিযান চলাকালীন শহরের মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিএসটিআই প্রতিনিধিরা মাটিডালী ও ছিলিমপুর এলাকার আরও চারটি পাম্পের জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ পরীক্ষা করেন।

প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স বগুড়া সিএনজি ফিলিং স্টেশন, মেসার্স এম এইচ খান এন্ড পার্টনার, মেসার্স বগুড়া ফিলিং স্টেশন, মেসার্স মিতালী ফিলিং স্টেশন।

​অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন পাম্প মালিকদের নির্দেশ দেন যে, স্টোরেজ ট্যাংকে পর্যাপ্ত মজুদ থাকা সাপেক্ষে কোনোভাবেই তেল বিক্রয় বন্ধ রাখা যাবে না। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিতে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।

​বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এবং তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর এই ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি