কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ’র অপসারনের দাবীতে তার কক্ষ তালাবদ্ধ করে করে দিয়েছে একই কলেজের শিক্ষকরা।সোমবার বেলা ১১ টার দিকে অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদের কক্ষে এ তালা দেয়া হয়। এ ব্যাপারে ওই কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো.আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মব সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে,এমনকি পরিপত্র উপেক্ষা করে তিনি ২০২৫ সালের ৩০ জুন অধ্যক্ষ’র দায়িত্ব নিয়েছেন। যেটা অপ্রত্যাশিত।