1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ

গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা আরজু আক্তার,

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগির, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন প্রমুখ। সভায় ইউএনও মাহমুদুল হাসান পহেলা বৈশাখে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে সকাল ৮টায় শুরু হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চিত্রাঙ্কণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা থাকবে এ
বৈশাখী মেলায়। এছাড়াও নৌকা বাইচ ও বৈশাখী মেলার প্রস্তাব দেওয়া হয় সভায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি