1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

দিদারুল হৃদয়ঃ খাগড়াছড়ি (মানিকছড়ি): খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। ক্যাম্পের একটি টহল দল রাত ১১টার দিকে মহামুনি তালতলা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে।

এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবক মোঃ আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে। আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি