1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে মাদকাসক্ত এক যুবক। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে ঘটনাটি ঘটে। একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে আগুনে পুড়ে ওই ঘরের প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১নম্বর ওয়ার্র্ডের ফেরিঘাট সংলগ্ন তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে রাসেল পরিবার নিয়ে বসবাস করছেন।

একসময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বুধবার বিকেলে রাসেল তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চায়। গৃহকর্মী স্ত্রী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে আগুন লাগায় রাসেল। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে রাসেল পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগুনের লেলিহান শিখা বাইরে বের হয়ে আসে। আগুন দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি