1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে ইয়াবাসহ কিশোর আটক - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বাউফলে ইয়াবাসহ কিশোর আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে  পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন (১৬) উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার  ছেলে। সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাউফল থানা-এর উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও রবিন খাবারের জন্য হাসপাতাল এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে রাব্বি একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। এতে সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়।

পরে কাগজে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। স্থানীয় চা দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুইজন ছিল, যারা আগে সেখান থেকে চলে যায়| পরে সুজন একা চা ও সিগারেট খাচ্ছিল।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে| একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলার সমস্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি