1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২৩৩ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 268.99777; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের
ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা শাখায় ইসলামী ব্যাংকিং সেবার কার্যক্রম পরিচালনার জন্য ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। সোমবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা শহরের খেয়াঘাট সড়কের পাশে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক গলাচিপা শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার গাজী হাসানুজ্জামান ও সিনিয়র
অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও পুবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার পরিচালনা ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হোসাইন, ক্যাশ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক গোলাম রব্বানীসহ শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনারা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি