1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

কলাপাড়ায় অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩২২ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত ভুমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বুধবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টস ইউনিটতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্থ পারিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার মরিচবুনিয়া এলাকার আবুল খান। এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ হোসনেয়ারা বেগমসহ পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে আবুল খান বলেন, ২০১৪ সালে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু হয়। ২০১৮ সালে শুরু প্লান্টের নির্মান কাজ। অধিগ্রহনের শুরুতে অনেকের অত আমাদের জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু গাছপালা, পুকুর, ঘরবাড়ির ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হলেও অদ্যাবধি আমাদের পাচটি পরিবারের জমির মূল্য দেয়া হয়নি। এসব পরিবারকে আবাসনে পূর্ণবাসন করা হয়নি। এনিয়ে প্লান্টের দায়িত্বশীল অফিসার, জেলা ভূমি অধিগ্রহণ শাখায় একাধিকবার ছুটে গেলেও কোন প্রতিকার মেলেনি। এখন পরিবার পরিজন নিয়ে রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসবাস করছি।

আবুল খান বলেন, আবাসনে খালি ঘর থাকা সত্ত্বেও আমরা প্লান্টের দায়িত্বশীল অফিসাররা আমাদের ঘর বরাদ্দ দিচ্ছেনা। অথচ আবাসনে এমন অনেক পরিবার রয়েছে যারা দুটি ঘর দখল করে রেখেছে।

অপরভূক্তভোগী হোসনেআরা বেগম বলেন, স্বামীকে হারিয়েছি। ছেলে নেই। চার মেয়েকে বিয়ে দিয়েছি। বাড়ি ঘর হারিয়ে একা রাস্তার পাশে খেয়ে না খেয়ে দিন পার করছি।
পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা জজ তালুকদার বলেন, অধিগ্রহণ ভূমি অধিগ্রহণ শাখার বিষয়। বাড়িঘর হারা পরিবারের তালিকা শুরুতেই প্রস্তুত করা হয়েছে, তারাই পূর্ণবাসন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি