1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু রমজানের পবিত্রতা রক্ষার্থে কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক

দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৭০ Time View

শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫: দেশে দিন দিন সাংবাদিকের সংখ্যা বাড়লেও দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে। পেশার মান বাড়ছে না বরং তলানিতে ঠেকে গেছে। এ থেকে উত্তরণের পথ সাংবাদিকদেরকেই খুঁজে বের করতে হবে। দেশের প্রয়োজনে, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সময় এসেছে রাষ্ট্রের স্বার্থে এবং পেশার মর্যাদা রক্ষায় সিনিয়র -জুনিয়র, ছোট-বড় সকল সাংবাদিককে এক কাতারে দাড়াতে হবে। নয়তো, সমাজ থেকে পেশাটির মর্যাদা এবং প্রয়োজনীয়তার তলানি ঠেকানো যাবেনা। শনিবার ১৮ জানুয়ারী বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বগুড়ার তিনমাথায় একটি হলরুমে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুর রমহান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, আব্দুল্লাহ মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, নারী সাংবাদিক মাহফুল আক্তার । অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রোহিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, কোষাধ্যক্ষ ইমরানুল হক, সুমন সরদার, মাসুদুল আলম হাওলাদার, এএসএম জাকারিয়া, শাফায়ে সজল, আব্দুল ওহাব, আব্দুল ওয়াহেদ, ফারুক শেখ রুবেল, পরিমান চন্দ্র, রহিদুর রহমান মিলন, হারুনুর রশিদ, সামিউল ইসলাম সনি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, এরশাদ হোসেন, শফিকুল ইসলাম শাফি, নিতাই চন্দ্র সরকার, সজীব হোসেন, মোর্শেদুল ইসলাম রবি, আব্দুল মান্নান, মশিউর রহমান, রসুল খন্দকার, আব্দুর রহমান আপেল, আনোয়ার হোসেন, লতিফুর রহমান, মোছাঃ সানিয়ার রহমান, মোছাঃ হাফসা খাতুন, মোছাঃ রোকসানা আক্তার প্রমূখ। বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে। ১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে এবং পর্যায়ক্রমে দেশের সবক’টি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি