1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৮৯ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ভূমি অধিগ্রহণকালীন প্রতিশ্রুতির বাস্তবায়ন, প্রকল্পের কারনে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদ্যসরা। রবিবার দুপুর তিনটায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা করলে এসময়  উত্তেজনার সৃস্টি হয়।

এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান ইলিয়াস সহ আরো অনেকে।

শহিদুল ইসলাম বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের যোগ্যতানুযায়ী চাকুরীসহ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন করেনি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীলরা।

রেজাউল প্যাদা বলেন, ক্ষতিগ্রস্ত পারি বারের সদস্যদের প্রকল্পে চাকুরীর প্রতিশ্রুতি থাকলেও প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা অর্থ সুবিধার বিনিময়ে শুধুমাত্র সিরাজগঞ্জ, ভোলা, গোপালগঞ্জের লোকজনকে চাকুরী দিয়েছেন। প্রকল্পের কারনে একটি এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনাবাদি থাকছে। ক্ষতিগ্রস্তদের দাবীর মুখেও তা নিরুসনে কোন উদ্যোগ নেয়নি।

মেহেদী হাসান ইলিয়াস বলেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম তার বান্ধবী দূর্নীিতর দায়ে অভিযুক্ত এবং গ্রেফতার সাবেক এমপি জান্নাত আরা হেনরির প্রতিষ্ঠান রাশ এন্টারপ্রাইজ, লাম এন্টারপ্রাইজ, ইরা এন্টারপ্রাইজ, সুরাইয়া এন্টারপ্রাইজ, সালাম এন্টারপ্রাইজকে এককভাবে সকল কাজ দিয়ে লুটপাট করেছে। যার ফলে ক্ষতিগ্রস্তরা উপেক্ষিত হয়েছে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবী বাস্তবায়িত না হলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থা কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি