1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে প্রবাসীদের উদ্যোগে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

শিবপুরে প্রবাসীদের উদ্যোগে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৫৯ Time View

শিবপুর প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীর শিবপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে,উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা প্রবাসী যুব উন্নয়ন শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে, অত্র সংগঠনের কার্যালয়ের সামনে এই আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দড়িপুরা ইদগাহ মাঠের ঈমাম কারী মতিউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাছুম মোল্লার সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মমতাজউদ্দিন চান মিয়া মাস্টার, স্থানীয় ইউ’পি সদস্য জাকির হোসেন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোলাইমান ও সাধারণ সম্পাদক জাডু মোল্লা,ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মুকুল ও পরিচালনা কমিটির সদস্য দেওয়ান আলী সরকার,আব্দুল কাদির,দড়িপুরা উদয়ন কিন্ডারগার্ডেন এর প্রতিষ্ঠাতা রশিদুল ইসলাম মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভাশেষে মরণব্যাধি ক্যানসার রোগীর স্বজনের কাছে নগদ অর্থ বিতরণ করেন তারা। অত্র গ্রামের দুঃস্থ, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনের নীতিনির্ধারকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি