1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আ'লীগ-বিএনপি নেতা কর্তৃক দিনমজুর আকরামের উপর হামলা,বিএনপি নেতার অস্বীকার - শিক্ষা তথ্য
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি: রুমা ও রোয়াংছড়িতে কঠোর নজরদারি

আ’লীগ-বিএনপি নেতা কর্তৃক দিনমজুর আকরামের উপর হামলা,বিএনপি নেতার অস্বীকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩৯২ Time View

খুলনা প্রতিনিধি, আদালতে মামলা করায় বাদীকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে স্থানীয় এক আওয়ামী লীগ ও বিএনপি নেতা বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত অবস্থায় দিনমজুর আকরাম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত আকরাম মেডিকেল কলেজের সার্জারি ইউনিটে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে,২৬ জানুয়ারি, রবিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিমায়ামারা এলাকায়। ভিকটিম আকরাম সেখ অভিযোগ করে বলেন,আমি একজন ডাব বিক্রেতা। বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে টালিমায়ামারা এলাকার কওসারের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিত ভাবে ওত পেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা একরাম হোসেন বিএনপি নেতা নাসির উদ্দিন রবিবার সকালে দেশীয় অস্ত্র লোহার রড ও বিভিন্ন লাঠি সোটা দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত করে। পরে আমার চিৎকারে হামলাকারী দুইজন পালিয়ে যায়। এরা হলেন, মো: ইকরাম উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মো: নাসির বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী আকরাম শেখ আরো বলেন, কিছুদিন আগে আমি আদালতে হামলা কারিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। সেই মামলা তুলে নেওয়ার জন্য আমার উপর তারা হামলা চালায়। তারা আমাকে জীবনে মেরে ফেলা হুমকি দেয়। বর্তমান আমি হাসপাতালে চরম মানবতায় জীবন যাপন করছি। তারা যেকোনো সময় আমার উপর পুনরায় হামলা ও জীবন নাশের ক্ষতি সাধন করতে পারে। মোহাম্মদ নাসির বলেন,আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। সেখানে কওসার, জলিল ও একরাম মারামারির ঘটনাস্থলে ছিলো। আমি ঐ মারামারির সাথে জড়িত নই। থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখনো কোনো অভিযোগ থানায় দেয়নি কেউ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি