1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

বাউফলে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৭৮ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে পিয়ারা বেগম(৫৫) নামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের নিজ বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।  সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মাতুব্বর বাড়ির মৃত হাসেম মাতুব্বরের মেয়ে পিয়ারা বেগম। কয়েকবছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকেন তিনি। তার ২ ছেলে ও ১ মেয়ে সবাই পরিবার নিয়ে পৃথক স্থানে বসবাস করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাক দিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় পিয়ারা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।  বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, পিয়ারা বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি