1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৩৬ Time View

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বছরের ১৫ জানুয়ারী নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের  বিরুদ্ধে যেহেতু  মামলা হয়েছে বিষয়টি আদালতের এক্তিয়ার। তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে  অধ্যক্ষের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি