1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভারতে পাচার হওয়া ১৬ কিশোর কিশোরী বেনাপোলে হস্তান্তর - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর কিশোরী বেনাপোলে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৯০ Time View

বেনাপোল প্রতিনিধিঃ ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা কিশোর কিশোরীরা হলেন,আবুল বাশারের ছেলে নুরঅনকিষ,আব্দুল রাজ্জাকের ছেলে কাওছার আলী,বিকাশ চন্দ্র রায়ের ছেলে দিপু সরকার,স্বপনের মেয়ে পূজা, মিলন দাসের মেয়ে মিথিলা দাস,সাদেকের মেয়ে সোনিয়া খাতুন,অমূল্য ঘোষের মেয়ে অমৃতা ঘোষ,আনিছুর শেখের মেয়ে রাবিয়া খাতুন,প্রমথ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, জিল্লু মোল্লার ছেলে সামাদ মোল্লা, ও মোমিন মোল্লা,আজহরুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম, মিলন দাসের ছেলে দেব দাস,নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম,আব্দুল কালাম সরদারের ছেলে তরিকুল ইসলাম, সাইদুল মোল্লার ছেলে জিয়াদ মোল্লা এদের বাড়ি বাংলাদেশে বিভিন্ন জেলায়।  বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহন করবে। মানবাধিকার সংস্থ্যা রাইট যশোর সিনিয়ার অফিসার তৌফিকজ্জুামান জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় শুকন্য কিশোলয় সুবায়ন সেল্টার হোম নামে তিন মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি