1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীরা দেশের আলোকিত ভবিষ্যতের রূপকার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীরা দেশের আলোকিত ভবিষ্যতের রূপকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৩০৪ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা বলেন- “শরীরচর্চা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে, দলগত কাজের মানসিকতা গড়ে তোলে এবং জাতির উন্নয়নে সহায়ক হয়।” শক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে এমন একটি আলো জ্বালান যা সারা পৃথিবীকে আলোকিত করে। শিক্ষিত প্রজন্মই দেশ ও জাতির সাফল্য নিশ্চিত করে। শিক্ষার্থীরা সত্যিই দেশের আলোকিত ভবিষ্যতের রূপকার। তারা দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষা তাদের মধ্যে সৃজনশীলতা, চিন্তাশক্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশ করে, যা তাদেরকে একটি উন্নত, সভ্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত করে। উন্নত প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তারা কেবল নিজেদের জন্য নয়, পুরো জাতির কল্যাণে কাজ করে, দেশের অগ্রগতির পথে আলোর শিখা হয়ে ওঠে। তাই শিক্ষার্থীরা ভবিষ্যতের এক শক্তিশালী নেতৃত্বের প্রতীক। শিক্ষা হলো ভবিষ্যত নির্মাণের প্রথম পাথেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা, নৈতিক, বুদ্ধিভিত্তিক এবং প্রযুক্তিগত দিক থেকে সুসজ্জিত হয়ে মানবিক গুণাবলী ও বিকাশিত করতে সহায়ক। গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যায়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দির সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন হাজী বাদশা মাবিয়া কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিনুর রহমান, হাজী বাদশা মাবিয়া কলেজের প্রভাষক মোঃ দাউদুল ইসলাম, কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হারাধন বসু, অভিভাবক সদস্য জনাব আবু তালেব, জনাব আলহাজ্ব আমিরুল ইসলাম, ডাঃ রাজু দে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, রুম্পী চৌধুরী, কাবেরী চক্রবর্তী, সোমা কানুনগো, মোসাঃ শিউলি খাতুন, অজিত নাথ। ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক নীলিমা ভট্টাচার্য্য। নৃত্য পরিচালনায় ছিলেন  রুম্পী চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি