1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে গরু চোর সন্দেহে পিকআপ আটক, পাওয়া গেল অসংখ্য মদকদ্রব্য - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

ফুলপুরে গরু চোর সন্দেহে পিকআপ আটক, পাওয়া গেল অসংখ্য মদকদ্রব্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪১৫ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত-রাতে গরু চোর সন্দেহে পিকআপ আটক করে পাওয়া গেলে অসংখ্য মদকদ্রব্য। জানা যায়, ২রা ফেব্রুয়ারি রবিবার রাত আনুঃ পৌনে ১১টায় শেরপুর জেলার নকলা থানা এলাকা হতে সাদা রংয়ের একটি পিকআপ যোগে গরু চুরি করে নিয়ে ফুলপুর থানা এলাকার দিকে আসতেছে এমন গোপন সংবাদ পায় ফুলপুর থানা পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম ভাইটকান্দি এলাকার দিকে রওনা করে ভাইটকান্দি বাজার এলাকায় রাস্তার পাশে পিকআপটির জন্য অপেক্ষা করেন। পরে পুলিশের অবস্থান সম্পর্কে টের পেয়ে পিকআপের ড্রাইভার গাড়ীটি রাস্তার দিক পরিবর্তন করে ফুলপুর থানাধীন সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দার দিকে চলে যায়।পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত-রাত আনুঃ ১টা ১০মিনিটে বনোয়াকান্দা গ্রামের পাঠানবাড়ী মাসুদ মেম্বারের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় পিকআপটি পৌঁছালে স্থানীয় লোকজন পিকআপটি দাওয়া করলে অজ্ঞাতনামা ড্রাইভারসহ ২/৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে পিকআপ গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে উঠে দেখতে পান মাদকদ্রব্য রয়েছে। তাৎক্ষণিক পিকআপের পিছনে থাকা পুলিশের গাড়ীও গিয়ে উপস্থিত হয়। পরে পুলিশ পিকআপ সহ মাদকদ্রব্য জব্দ করে ফুলপুর থানায় নিয়ে আসেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ঘটনাস্থল হতে পুলিশ একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ বিভিন্ন আকারের সর্বমোট ৫৪৪ টি কাচেঁর বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে অজ্ঞাতনামা ড্রাইভারসহ ২/৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি ফুলপুর থানার মামলা নং-০৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি