1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫৬ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে গত ৪ ফেব্রুয়ারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রাখায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিনের সাজ্জাদ আহমেদ মাসুদ, নয়া দিগন্তের হারুন অর রশিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বিজয়ের ডাকের হাফিজ উল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, হামলাকারীদেরকে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি