1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের

কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৫ Time View

 কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে  রাধেয়া ইসলাম প্রিয়ামনি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার(০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকার মমতা অটো রাইস মিল এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রিয়ামনি কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতের চাচা মনির মিস্ত্রি জানান, শনিবার বিকেলে কলেজ রোডের জাকির স্যারের কাছে কোচিং ক্লাশ শেষে অটোরিক্সায় বাসায় ফিরছিল প্রিয়ামনি। এসময় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠিরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আউয়াল তালুকদার বলেন, প্রিয়ামনি তার বাবার একমাত্র সন্তান। মেয়ের মৃত্যুর খবরে মা-বাবা সহ আত্নীয় এবং সহপাঠীদের মধ্যে শোকের মাতম চলছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি