1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন, আগুনে পুড়ে শিশুর মৃত্যু - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন, আগুনে পুড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪১১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়ীতে যাবার পথে ফিলিং ষ্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন জ্বলে প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। নিহতের স্বজনরা জানান, বিকালে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকার যোগে খালার বাড়ী নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। এসময় কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে প্রাইভেটারে গ্যাস নেয়ার জন্য যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়ীতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়ীতে আগুন জ¦লে উঠে। আগুনে গাড়ীর ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং ষ্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়। ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি