1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হাট-বাজার ও সড়কের ময়লা-আবর্জনা পরিস্কারে নেমেছেন স্থানীয় প্রশাসন - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

হাট-বাজার ও সড়কের ময়লা-আবর্জনা পরিস্কারে নেমেছেন স্থানীয় প্রশাসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৭ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃতারুন্যের উৎসব উপলক্ষ্যে, এসো দেশ বদলাই,পৃথিবী বাদলাই এই শ্লোগানকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে হাট-বাজার ও সড়কের ময়লা-আবর্জনা পরিস্কারে নেমেছেন স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দালাল বাজারে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা। উপজেলা প্রশাসন ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
দালাল বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু করে বাজারের বিভিন্ন সড়কের আশপাশ পরিস্কার করা হয়। পরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরন করা হয়। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামসহ অনেকেই। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান বলেন, ‘দেশব্যাপী চলমান তারুন্যের উৎসবের অংশ হিসেবে লক্ষ্মীপুরে হাট-বাজার ও সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি