1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৫ Time View
বন্দর প্রতিনিধিঃ- কথিত লেখক সোহেল হাসান গালিব ও নারায়ণগঞ্জ বন্দরের ডকইয়ার্ডের শ্রমিক অমৃত ও সঞ্জিত কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণের দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে সাধারণ শিক্ষার্থীরা ও জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।বৃস্পতিবার ২০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টায় বন্দর উপজেলার কদমরসূল সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করেন সাধারণ শিক্ষার্থীরা ও জনতা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বন্দর বাজারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সা:) এর বিরুদ্ধে কটূক্তি মুসলমান এর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। গতকাল বন্দর থেকে দুইজনকে গ্রেফতার করেছে। আমাদের মনে হয় তাদের কোর্টেও তুলবে জামিনও দিতে পারে, কারণ তাদের পক্ষে বাংলাদেশের কিছু লেখক এক জায়গায় জড়ো হয়ে গেছে, এদের নাম আছে আমরা শীঘ্রই তাদের নাম প্রকাশ করবো, আমরা তাদের হুশিঁয়ারি করে দিতে চাই যদি বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করেন তাহলে এদেশের ৯০% মুসলমানদের বিরুদ্ধে গিয়ে থাকতে পারবে না। তারা আরও বলেন, আমরা হিন্দুত্ববাদীর বিরুদ্ধে নয়, আমরা হিন্দুদের পক্ষে কারণ কবি নজরুলের সেই কবিতায় বিশ্বাসী। ৫ আগস্টের পর আমরা হিন্দু ভাইদের বাড়িঘর পাহাড়া দিয়েছি, যারা আমাদের বিশ্ব নবীকে অপমান করে, গালি দেয়, আমরা তাদের বিচার চাই, আজকে তাদের আদালতে তোলা হয়েছে তারা যদি জামিন পায় তাহলে নারাযণগঞ্জে কোট চত্ত্বর বন্ধ করে দেওয়া হবে। এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত হোসনে অন্তু, শিক্ষার্থী মোহাম্মদ স্বাধীন, সাজিদুর রহমান আলো, রোহান ইব্রাহিম, আবির চৌধুরী, আতিকুর রহমান মৃদুল, সজিব, সামি, মিদুল, ফাহিম, ফারদিন, আরাফাত ও  ইসরাফিল সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এ দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে, পরবর্তীতে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে পুলিশে হেফাজতে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি