1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সংবলিত ব্যানার ব্যবহার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সংবলিত ব্যানার ব্যবহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২৪ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা সংবলিত ব্যানার ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। এ ঘটনায় স্থানীয় বিএনপিসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপি ও স্থানীয়রা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় এর অপসারণের দাবি করেন। এর আগে, সকাল ৮টায় আয়োজিত প্রভাতফেরিতে শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। র‌্যালির সামনের সারিতে শিক্ষার্থীদের হাতে ওই ব্যানার দেখা যায়। যেখানে প্রধান শিক্ষক নিহার রঞ্জনের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। পরে ব্যানারটি শহিদ মিনারের পাশে টানিয়ে রাখা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মৃধা, আবুল কালাম অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় ইচ্ছাকৃতভাবে ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান ব্যবহার করেছেন। তারা বলেন, ‘এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় বলেন, ‘এ বছর স্কুলের পক্ষ থেকে ব্যানার তৈরি করা হয়নি। ওই ব্যানারটি গত বছরের, স্কুল শিক্ষার্থীরা কোথায় পেয়েছে আমি জানি না।’ এ ঘটনা সম্পর্কে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ঘটনা ঘটার পর আমি জানতে পেরেছি। এটা ন্যাক্কারজনক ঘটনা, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এ ধরণের ঘটনা অবশ্যই নিন্দনীয়, ঘটনা শোনার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আজই তাকে শোককজ করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি