1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা'র অভিষেক অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা’র অভিষেক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯০ Time View
নিজস্ব সংবাদদাতাঃ- “বৃদ্ধাশ্রম নয়, পরিবার হউক সুরক্ষিত বাসযোগ্য স্থান” এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক সেবামূলক মানবিক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা এর অভিষেক (২০২৫-২০২৯) আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়। ঐ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লিডারশীপ স্টাডিজ ফাউন্ডেশন (এএসএফ) লেখক ও কলামিস্ট ও গ্লোবাল ভয়েসখ্যাত পাবলিক স্পীকার সিনহা এম. এ. সাঈদ, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, দৈনিক খবরের পাতা এর সম্পাদক ও প্রকাশক এড. মাহবুবুর রহমান মাসুম, দৈনিক দেশের আলো এর সম্পাদক আনিসুল ইসলাম সানি, রোটারি ক্লাব অফ রাজধানী সোনারগাঁ রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ এর পাস্ট প্রেসিডেন্ট এম. তাজিমুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দগণ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু তার বক্তব্য রাখেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে সমাজের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন- কবি কাজী আনিসুল হক হীরা ও আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি