1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
এখনও বেপরোয়া রূপগঞ্জের ভুমিদস্যু আরমান - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

এখনও বেপরোয়া রূপগঞ্জের ভুমিদস্যু আরমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪০ Time View

রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুমিদস্যু আরমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিরীহ কৃষকদের জমি দখল থেকে শুরু করে মামলা দিয়ে হয়রানি করে আসছিল। তার অত্যাচারে উপজেলার ইছাপুরা, বাগবেড়, কেয়ারিয়া, টেকনোয়াদ্দা এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সর্বশেষ জমি জালিয়াতি মামলায় ১ মাস হাজতবাসের পর জামিনে বের হন আওয়ামী লীগ নেতা ভুমিদস্যু আরমান। এখন আবারও প্রতিপক্ষের লোকজনকে হয়রানি করতে অর্থের বিনিময়ে র‌্যাব, পুলিশ দিয়ে আটক করাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা আরমান এক সময় এলাকার দাতের ডাক্তার হিসেবে পরিচিতি ছিলো। পরে জমির দালালি শুরু করেন, এক পর্যায়ে নিরীহ লোকজনের জমি প্রতারণার মাধ্যমে জাল দলিল ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে হাতিয়ে নিতো। তার কাজে বাঁধা দিলেই হামলা মামলা দিয়ে হয়রানি করতো। এখন আবার আওয়ামী লীগ নেতা আরমান এলাকার মানুষকে পুলিশ ও র‌্যাব সদস্য দিয়ে হয়রানি করছে, এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, যেকোনো সময় ভুমিদস্যু আরমান ও প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করতে পারে বলে শোনা যাচ্ছে। গত সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়ার পক্ষে রূপগঞ্জ ইউনিয়নে ভোট কেনার জন্য সকল টাকা বিতরণ করেছেন আরমান মোল্লা। তিনি নিজস্ব অর্থায়নে ৫টি গরু জবাই করে আওয়ামী লীগের নেতাকর্মীদের খাইয়েছেন, বিতরণ করেছেন লাখ লাখ টাকা, এখন সে বিএনপিতে অনুপ্রবেশের লবিং করছেন বলেও শোনা যাচ্ছে, আওয়ামী লীগ নেতা ভুমিদস্যু আরমানের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, কোনো ভুমিদস্যুর সাথে পুলিশের সম্পর্ক নেই, অভিযোগ পেলে আইগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি