1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অ‌বৈধ বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

অ‌বৈধ বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫২ Time View
মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধিঃ- বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে বান্দরবানের লামায় ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের পেতাইন্না ছড়া এলাকায় বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা ভ্রাম্যমান আদালতে এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মো: জমির (৪০) ও মো: আব্দুস সালামকে (৫৫) ৬ মাসের এবং মো: সাদ্দাম হোসেন (২৫), নুরুল আমিন (২৭) ও মো: মিজানুর রহমান (৩৫) কে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত সেলু মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদীন ধরে অবৈধভাবে পেতাইন্না ছড়ার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই জনকে ৬ মাস ও তিন জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি