1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭৫ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এহসান মৃধা গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ । শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউপির পশ্চিম লোন্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর আত্নীয় ও প্রতিবেশীদের সুত্রে জানা গেছে, অভিযুক্ত এহসান মৃধা গেদু ওই মাদ্রাসা শিক্ষার্থীকে বুধবার তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে এহসান মৃধা গেদুকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এহসান মৃধা গেদুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি