1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
৯০ দিনের মধ্যে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন- সাইফুল ইসলাম সোহাগ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯০ দিনের মধ্যে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন- সাইফুল ইসলাম সোহাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮১ Time View

দিদারুল হৃদয়ঃ (গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধি। ৯০ দিনের মধ্যে ধর্ষনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। মাগুরায় শিশুধর্ষন সহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে গুইমারা উপজেলা ছাত্রদল। এসময় উপজেলা বিএনপির সভাপতি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে কেউ নিরাপদ নয়, মাগুরায় ছোট শিশু ধর্ষণের শিকার হয়েছেন, বাসে-লঞ্চে, ট্রেনে চলছে ধর্ষণের মত জঘন্যতম কাজ, মসজিদের মত পবিত্র জায়গায় খুন হচ্ছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে এসব ঘটছে এছাড়াও ধর্ষণের বিচারকার্য অতিদ্রæত ৯০ দিনের মধ্যে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে সারাদেশে চলমান ধর্ষণ ও খুনের লাগাম টানা সম্ভব নয়। দেশের আইনশৃঙ্খলা উন্নতি ও দেশকে স্থিতিশীল রাখতে না পারলে উপদেষ্টা গণকে ব্যর্থতার দায়ে পদত্যাগেরও আহ্বান জানান তিনি । মানববন্ধনে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, গুইমারা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক দিদারুল হৃদয়, শারিউল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উক্ত মানববন্ধনে সমার্থন জানিয়ে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি