1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৪০ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি \ কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ এনসান মৃধা ওরফে গেদুর (৬৫) মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখালী ইউপির লোন্দা সড়কে দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন মাতুব্বর, স্থানীয় বাসীন্দা কবির মোল্লা,  শাহীন মোল্লা, সালেহা বেগম, সেলিনা বেগম প্রমুখ।
এ সময় তার দুই মেয়ের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া বৃদ্ধ এনসান মৃধাকে পরিকল্পিতভাবে হয়রাণির জন্য এই মামলাটি করা হয়েছে। এই মানুষটি এখন সঠিকভাবে চলাচল করতে পারেন না। মামলার বাদী নিজেদের অপকর্ম ঢাকতে এই পন্থা বেছে নিয়েছেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। তারা এ মামলা মিথ্যা হয়রানিমূলক দাবি করে প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম  লোন্দা গ্রাম থেকে এনসান মৃধা কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত এনসান মৃধা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি