1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কবিরহাটে বাটিয়ায় অনৈতিক অবস্হায় জামাই শাশুড়ি আটক - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

কবিরহাটে বাটিয়ায় অনৈতিক অবস্হায় জামাই শাশুড়ি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৬২ Time View

নোয়াখালী প্রতিনিধি: সাইফুল ইসলাম নোয়াখালী কবিরহাটে অন্তরঙ্গ অবস্থায় আটক হয়েছেন জামাই ও শাশুড়ি। ঘটনাটি উপজেলার বাটিয়া ইউনিয়নের চিনদ্দী গ্রামের। আটক কাজল বেগম (৪০) ওই গ্রামের হাটবাড়ির প্রবাসী নুর মিয়ার স্ত্রী এবং তার মেয়ের জামাই শাফায়েত হোসেন আশিক (৩৫)। এরই মধ্যে জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার সময় শ্বশুর বাড়ির ঘরের ভেতর মেয়ের জামাই ও শাশুড়িকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বাড়ির সদস্যরা ও এলাকাবাসী। সরেজমিনে জানা যায়, মেয়ের জামাই আশিকের সাথে আগে থেকে শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল।

সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম। পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন। এতে তাদের অনৈতিক সম্পর্ক আরও সহজ হয় বলে এলাকাবাসী জানান। তারা আরও জানান, তাদের এই অবৈধ সম্পর্ক অনেকদিন ধরে চলছে। তবে হাতেনাতে ধরা যাচ্ছিল না। গতরাতে ঘরের মধ্যে শাশুড়ি একা থাকা অবস্থায় মেয়ের জামাই ঘরের পিছন দিক থেকে এসে প্রবেশ করেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের কারণে তাদের হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের থানায় আনা হয়েছে। অসুস্থ হওয়ায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি