1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে বিদ্যুত সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাত গ্রেফতার-০২ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

ছাতকে বিদ্যুত সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাত গ্রেফতার-০২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬৫ Time View

সুনামগঞ্জ প্রতনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়ার নামে প্রায় পাঁচ শতাধিক মানুষের নিকট ৫০লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে
উপজেলার দেওকাপন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার, টাঙ্গাইল সদর থানার কাউখালী প্রকাশিত কাউলজানি গ্রামের মৃত. সাহাদত আলী চৌধুরীর ছেলে মাসুম চৌধুরী, গুহকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজলুর রহমান ফাহাদ।

পুলিশ সুত্রে জান যায়, ১১ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ হতে বিভিন্ন সময় প্রতারক মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ফাহাদসহ কয়েকজন ছাতকের বিভিন্ন গ্রামে বিদ্যুত সংযোগ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ শতাধিক মানুষের নিকট হতে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইয়া বিভিন্ন সময়ে প্রতারনামূলকভাবে ৫,০০,০০০০/- টাকা আত্মসাৎ করে। সর্বশেষ গতকাল রবিবার ঐ প্রতারকচক্র দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় দেওকাপন গ্রামের ইশাদ আলীর ঘরে বিদ্যুত সংযোগ দিবে বলে তার নিকট হতে আগের ন্যায় প্রতারনা করে ১৭ হাজার টাকা আত্মসাৎ করে।বিষয়টি ছাতক সেনা ক্যাম্প এবং ছাতক থানা পুলিশ জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেওকাপন গ্রামস্থ ইশাদ আলীর বাসা হইতে তাদের গ্রেফতার করা হয়।

এর পর জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন গ্রামের মৃত. আব্দুল ছত্তার এর ছেলে সাইদতুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারক
মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ফাহাদসহ কয়েকজন জনের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-২২, তারিখ-১৮/০৩/২০২৫ ইং দায়ের করা হয়।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি