1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ:) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ:) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ঐতিহাসিক বদর দিবস ও নতুন বাজার দাখিল মাদরাসার প্রতিষ্টাতা সুপার হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ:) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নতুন বাজার দাখিল মাদরাসা শাখা ও মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ:) স্মৃতি পরিষদ এর উদ্যোগে মাদরাসার হলরুমের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নতুন বাজার দাখিল মাদরাসা শাখার সভাপতি আরশ আলী খাঁন ভাসানীর সভাপতিত্বে মাওলানা ইমাদ উদ্দিন ও ক্বারী আবু সাইদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নতুন বাজার দাখিল মাদরাসার সুপার
মাওলানা আবু তৈয়ব মো. সামছুন্নুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, কাকুরা জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আবু জাফর মুহাম্মদ আমিনুল এহসান। এসময় উপস্থিত ছিলেন, দোলারবাজার ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জুনাইদ আহমদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নতুন বাজার দাখিল মাদরাসা শাখার নাজিম সামছুল ইসলাম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নতুন বাজার দাখিল মাদরাসা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রেজি: নং ০৬/২০২২ এর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামীম আহমদ তালুকদার, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট নতুন বাজার দাখিল মাদরাসা শাখার সহ-সভাপতি শাহ আসমত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে ইলমে দ্বীনের খাদিম হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ:) এর এসব খিদমতকে ছদকায়ে জারিয়া হিসেবে কবুল ও তাঁকে ক্ষমা করে ওপারে সম্মানিত করা, জান্নাতের উচ্চ মোকাম দানসহ এলাকার সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি