1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৮৭ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় আনুন। তা না হলে দেশ-স্বাধীনতা আর আমজনতা চরম সংকটে পরবে। নতুনধারা বাংলাদেশ এনডিবির ৭ দিনব্যাপী পথসভা শেষে ২৪ মার্চ সকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীরা বৈষম্য দূর না করে দেশকে খাদের কিণারে নিয়ে গেছে। বৈষম্য দূর করার নামে মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা শ্রেণি ক্ষমতায় আসতে বদ্ধ পরিকর হয়ে কাজ করছে, যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

এসময় আরো বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য শাহীনূর বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সক্রিয় রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে গত ১২ বছর অন্যায়-অপরাধ-দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবি। তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ, যশোর, নড়াইল, শরীয়তপুর, ফরিদপুর, সাতক্ষিরা ও নারায়ণগঞ্জে জেলা-উপজেলা কমিটির শাখা কার্যালয় উদ্বোধন কার্যক্রম পরিচালনা নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করেছে গত ৭ দিনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি