1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দক্ষিণ জেলা জাপা'র ইফতার মাহফিলে আমান উল্লা আমান - আইনশৃঙ্খলা উন্নতি ও দ্রুত নির্বাচন দেওয়া আহবান  - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ

দক্ষিণ জেলা জাপা’র ইফতার মাহফিলে আমান উল্লা আমান – আইনশৃঙ্খলা উন্নতি ও দ্রুত নির্বাচন দেওয়া আহবান 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪২ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে, অন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা উন্নতি করতে কঠোর হস্তে দমন  হবে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সাধারণ মানুষের হতাশা দুর করতে হবে, সেনাবাহিনীর মনোবল চাঙা করতে হবে, দলীয় লেজুড় পরিহার করতে হবে, সাধারণ মানুষ এখন বলছে তারা এরশাদের জাতীয় পার্টির শাসন আমলে ভালো ছিল, জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ দেশে বিরাজমান সমস্যা সমাধান সহ উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার কারনেই মানুষ এখনো জাতীয় পার্টিকে ভালো বাসে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আহবান জানান তিনি।

আমান ২৫ মার্চ মঙ্গলবার বিকালে নোঙ্গর রেষ্টুরেন্টে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা যৌথ উদ্যােগে ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।

পটিয়াপৌর জাপা’র সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে,জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও পৌরসভার  সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, বিশেষ বক্তা ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর আলম মেম্বার, বাঁশখালী উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম খান, দক্ষিণ জেলার নেতা দিদারুল আলম খান,আমিন ফারুকী, রমজান আলী,নুরুল ইসলাম গান্ধী, জালাল উদ্দীন, মোহাম্মদ ইউসুফ, মনজুর, আজাদ, কাসেম প্রমুখ। সভার শেষে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি