1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নানা আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ'র স্বাধীনতা দিবস উদযাপন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে স্কুল এন্ড কলেজের টাকা আত্মসাতের অভিযোগ সাবেক ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

নানা আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ’র স্বাধীনতা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩২৩ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী নানা কর্মসূচি পালন করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় বিদ্যালয়ের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পতাকা উত্তোলন এবং মার্চ পিটিসহ বিভিন্ন ধরনের শারীরিক কসরত সম্পন্ন হয়। সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মিলনায়তনে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর অধ্যক্ষ  কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা) বিএন।

আলোচনা সভায় ইংরেজিতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুন্না, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) মো.মুছা।  সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আবদুস সালাম। সবশেষে শিক্ষার্থীদের ধারণা দিতে মুক্তিযুদ্ধ ভিক্তিক একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।  উল্লেখ্য গত ২৪ মার্চ স্থানীয় ৯নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এম দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে ২৫ মার্চের গণহত্যার বর্ননা, মুক্তিযুদ্ধে তার অংশগ্রহন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।   বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা) বিএন জানান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমারা যেন তাদের আত্নত্যাগ কখনো ভূলে না যাই। সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি