1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
স্বাধীনতা দিবসে আলোচনা সভায় নগর জাপা'র নেতৃবৃন্দ: স্বাধীনতার অর্ধশত বৎসর পার হলেও প্রকৃত স্বাধীনতা আজও অর্জিত হয়নি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

স্বাধীনতা দিবসে আলোচনা সভায় নগর জাপা’র নেতৃবৃন্দ: স্বাধীনতার অর্ধশত বৎসর পার হলেও প্রকৃত স্বাধীনতা আজও অর্জিত হয়নি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৮৮ Time View

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:-২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে চকবাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর জাপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখনে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, সহ-সভাপতি মোহাম্মদ আলী, শেখ আকতার উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকী, যুগ্ম সম্পাদক ফিরোজ কবির লিটন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহির, শফিউল আজম চৌধুরী লিটন, এম কায়সার হামিদ মুন্না, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, নগর মহিলা পার্টির সহ-সভানেত্রী পারুল আকতার, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আরফাতুর রহমান কচি, মহিলা পার্টি নেত্রী আলেয়া বেগম, পাঁচলাইশ থানা জাপার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বন্দর থানা জাপার সহ-সভাপতি দিদারুল আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবু জাফর মাহমুদ কামাল বলেন, স্বাধীনতার অর্ধশত বৎসর পার হলেও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি আজও। জাতীয় পার্টিকে নিয়ে অতীতের ন্যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অবিচার করছে জনতার কাঠগড়ায় তাদেরকে জবাব দিতে হবে। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি ট্রাম কার্ড। জাতীয় পার্টি ও লাঙ্গল ছাড়া অতীতেও নির্বাচন হয়নি ভবিষ্যতেও সম্ভব নয়। জাতীয় পার্টি ললিপপ নয় টোকা দিলে ঝরে পড়বে। জাতীয় পার্টিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আর কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি