1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সিরাজগঞ্জে সামাজিক সংগঠন এসে দাড়িয়েছে হতদরিদ্র মানুষের পাশে  - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

সিরাজগঞ্জে সামাজিক সংগঠন এসে দাড়িয়েছে হতদরিদ্র মানুষের পাশে 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩০৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। সবাই যখন পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই হত- দরিদ্র মানুষের কপালে চিন্তার ভাজ। সেই চিন্তাকে দূর করতে সিরাজগঞ্জের বেলকুচিতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সোহাগপুর মানবকল্যাণ সংস্থা। শুক্রবার (২৮ মার্চ) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ঈদ বাজার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্টাতা সদস্য জনাব মোঃ রাতুল ভূইয়ার আয়োজনে,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক পৌর কাউন্সিল আলম, মুকুন্দগাতী বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার সদস্য বৃন্দ সহ আরো অনেকেই।

বক্তারা তাদের তাদের বক্তৃতায় ঈদে আনন্দ কে হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সোহাগপুর মানব কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান। সেই সাথে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার পাশাপাশি যারা সমাজে বৃত্তবান রয়েছে তাদেরকেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর আহবান জানান।

উল্লেখ্য, এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি দেশের যে কোন প্রতিকূল পরিবেশে মানবসমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষদের সাহায্য করতে মনবতার হাত বাড়িয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বেলকুচি উপজেলা ও পৌর অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রি ও ঈদ বস্ত্র বিতরণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি