1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
২’শত পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২’শত পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৮৯ Time View

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে ২’শত অসহায় ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন। ২৮ রমজান শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনটির পাইকপাড়াস্থ কার্যালয়ে এ ঈদ উপহার তুলে দেয়া হয়। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন- স্বপ্ন ও আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যার ভেতরে স্বপ্ন আছে, আশা আছে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে  পারে। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক আছে। মানুষের সেবা করার জন্য একটা মন লাগে। মানুষের সেবা করাও একধরণের নেশা। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেশার মতো মানুষের সেবা দিয়ে যাচ্ছে।

জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন গত কয়েক বছর ধরে নানা সেবামূলক কার্যক্রম করে আসছে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, শিশুদের বিনামূল্যে আরবী শিক্ষা সহ নানা সেবামূলক কাজ করে আসছে। ও-ই সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, সহ-সভাপতি কাজী মহিউদ্দিন আলিফ, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন, হাফেজ মোঃ সেলিম, শফিকুল ইসলাম, শুক্কুর মাহমুদ, সংগঠনের দপ্তর  সম্পাদক আল আমিন, নাদিম হোসেন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি