1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় সন্ত্রাসী রাহাত হাওলাদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

গলাচিপায় সন্ত্রাসী রাহাত হাওলাদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ Time View

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী গলাচিপায় একাধিক মামলার আসামী দুর্র্ধর্ষ সন্ত্রাসী রাহাত হাওলাদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস স্লুইস বাজারে এলাকাবাসীর আয়োজনে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের আগে কল্যাণকলস আলিম মাদরাসা সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কল্যাণকলস স্লুইস বাজারে এসে শেষ হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, কল্যাণকলস গ্রামের বাসিন্দা মৃত ছালাম হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার একজন দুর্র্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, এলাকায় ত্রাস সৃষ্টিকারী, চোরা কারবারী, চিহ্নিত চোর চক্রের লিডার, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এলাকার সাধারণ শান্তিপ্রিয় মানুষদের শান্তি বিনষ্টকারী সন্ত্রাসী রাহাত হাওলাদার, তার ভাই আব্দুল ওহাব হাওলাদার ও অন্য ভাইয়েরাসহ তাদের সকল অনৈতিক কর্মকান্ডের সহযোগী ও তার নিয়ন্ত্রাধীন সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি